সাংবাদিকদের হত্যার হুমকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের সিডস্টোর বাজারের পাশে চলা জুয়া ও হাউজি নিয়ে সংবাদ প্রকাশ করায় উপজেলায় কর্মরত কয়েকজন সাংবাদিককে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার দুপুরে একটি মুঠোফোন থেকে অজ্ঞাত এক ব্যক্তি এ হুমকি দেয়।
ভালুকায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা জানান, গতকাল রোববার দৈনিক যুগান্তর-এর প্রতিনিধি জহিরুল ইসলামকে একটি মুঠোফোন (০১৭৯৬৪৮৩২৭৯) থেকে ফোন করে অজ্ঞাত এক ব্যক্তি হত্যার হুমকি দেয়। মুঠোফোনে হুমকিদাতা ভালুকা প্রেসক্লাবের সভাপতিসহ কয়েকজন সাংবাদিককে গালাগাল করে এবং তাঁদের হত্যার হুমকি দেয়।