সাংবাদিকের ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞার স্থানীয় সাংবাদিক এমাম হোসেনের ওপর হামলা ও তাঁকে মারধর করেছে সন্ত্রাসীরা। তিনি দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সম্পাদক ও স্থানীয় একটি অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক।
গত মঙ্গলবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফেনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শওকত মাহমুদ ও দাগনভূঞা প্রেসক্লাব নিন্দা জ্ঞাপন করে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানায়।