সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর খাগড়াছড়ির আলোকচিত্র সাংবাদিক নীরব চৌধুরীর ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে সাতকানিয়া উপজেলা প্রেসক্লাব। গতকাল মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এই প্রতিবাদ জানানো হয়।
সাতকানিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মাহফুজ উন নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক মামুন মুহাম্মদ, নাজিম সালাম, নাজিম মাহমুদ, নুরুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক নীরব চৌধুরীকে মারধর করা খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো. রফিকুল আলমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।