সাংবাদিকের কার্যালয়ে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরে রবিউল ইসলাম নামের এক সাংবাদিকের কার্যালয়ে ল্যাপটপসহ বিভিন্ন জিনিসপত্র চুরি হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা শহরের উত্তর তেমুহনী এলাকায় এ ঘটনা ঘটে। রবিউল দ্য ডেইলি অবজারভার, আজকালের খবর ও অনলাইন সংবাদমাধ্যম বাংলামেইল২৪ডটকমের লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি। এ ঘটনায় মঙ্গলবার বিকেলে তিনি সদর থানায় জিডি করেন। রবিউল বলেন, কাজের ফাঁকে বেলা দুইটার দিকে বাইরে যান। তিনটার দিকে ফিরে দেখেন কক্ষের জানালা ভাঙা। তাঁর ব্যক্তিগত ল্যাপটপ ও কম্পিউটারের বাক্স থেকে এক হাজার টাকা খোয়া গেছে।