সাংবাদিকের ফোন চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক কাজী আলিম-উজ-জামানের স্যামসাং গ্যালাক্সি সিরিজের একটি মোবাইল ফোন চুরি হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টায় ঢাকার দনিয়ার এ কে স্কুল অ্যান্ড কলেজের ফটক এলাকা থেকে ফোন সেটটি চুরি হয়।

এ ঘটনায় আজ দুপুরে কদমতলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর ৯৩৭।

কদমতলী থানা-পুলিশ ফোনটি উদ্ধার ও এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তে সহকারী পরিদর্শক শহিদউল্লাহ মামুনকে দায়িত্ব দিয়েছেন।