সাংবাদিকের বাসায় চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর তেজগাঁওয়ের শাহীনবাগে গতকাল শনিবার বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির বার্তা সম্পাদক আনোয়ার হকের বাসায় চুরি হয়েছে। চোরেরা ২০ হাজার টাকা ও ছয় ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে।
আনোয়ার হক প্রথম আলোকে বলেন, গতকাল বিকেল পৌনে চারটার দিকে তাঁর স্ত্রী-সন্তানকে নিয়ে পাশের এলাকায় কোচিংয়ে যান। কোচিংয়ে সন্তানকে রেখে আধা ঘণ্টা পরে বাসায় ফিরে দেখেন, বাসার দরজার তালা ভাঙা। ভেতরে ঢুকে বাসার আসবাবপত্র তছনছ অবস্থায় দেখতে পান। পরে দেখেন, বাসা থেকে টাকা ও স্বর্ণালংকার উধাও।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।