প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ে সাংবাদিক সাইফুল আলমের বাড়িতে গত শনিবার রাতে চুরি হয়েছে। এ সময় চোরেরা তাঁর বাড়ি থেকে ৪৮ হাজার টাকাসহ স্বর্ণালংকার ও কাপড় নিয়ে যায়। এ ঘটনায় তিনি সদর থানায় একটি এজাহার দাখিল করেছেন। সাইফুল দৈনিক কালের কণ্ঠ ও বিডিনিউজ ২৪-এর পঞ্চগড় প্রতিনিধি। সাইফুলের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সাইফুল পেশাগত কাজ শেষে গত শনিবার রাত দুইটার দিকে শহরের কামাতপাড়া মহল্লায় অবস্থিত তাঁর বাড়িতে যান। তিনি বাড়িতে প্রবেশকালে একটি ঘরের দরজার তালা খোলা দেখতে পান। পরে ভেতরে ঢুকে চুরির ঘটনা বুঝতে পেরে স্ত্রীকে ঘুম থেকে ডেকে তোলেন। স্বর্ণালংকার ঘরের একটি ওয়ার্ডরোব ও নগদ টাকা টেবিলের ড্রয়ারে তালাবদ্ধ করে রাখা ছিল। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।