সাংবাদিকের বাড়িতে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর মৌলভীবাজারের কমলগঞ্জ প্রতিনিধির বাড়িতে চুরি হয়েছে। চোরেরা একটি কক্ষের তালা ভেঙে টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার শমশেরনগর ইউনিয়নের শিংরাউলী গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবারের সদস্যরা জানান, গত বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় তিনটায় বাড়ির দোতলার একটি কক্ষের তালা ভেঙে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে। পরে তারা আলমারিভেঙে ২৫ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণালংকারসহ পাঁচ লাখ টাকার মালামাল নিয়ে যায়। গত শুক্রবার সকালে চুরির ঘটনা তাঁদের নজরে আসে।