সাংবাদিকের মোটরসাইকেল চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর শহরের কাচারিপাড়া এলাকায় সাংবাদিকের বাসার বারান্দার গ্রিল কেটে গত শনিবার মোটরসাইকেল চুরি হয়েছে। এ ঘটনায় গতকাল রোববার সদর থানায় মামলা হয়েছে।

এজাহারের বিবরণ অনুযায়ী, জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি লুৎফর রহমানের বাসার বারান্দার গ্রিল কেটে শনিবার রাতের কোনো এক সময় চোরেরা একটি মোটরসাইকেল নিয়ে গেছে। এ সময় তারা বাহির থেকে ঘরের দরজা আটকে দিয়ে যায়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল বলেন, পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরিতে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশ জানায়, গত এক বছরে শহরে প্রায় ১৫টি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। চুরি যাওয়া এসব মোটরসাইকেল উদ্ধার করতে পারেনি পুলিশ।