প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের খানসামা উপজেলা প্রেসক্লাবের সভাপতি শ্রী ধীমান দাসের মোটরসাইকেল গত রোববার সন্ধ্যায় চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার ধীমান দাস প্রথম আলোকে বলেন, রোববার সন্ধ্যায় উপজেলার পাকেরহাটের জাকির মার্কেটের নিচে একটি চায়ের দোকানের সামনে তাঁর মোটরসাইকেলটি তালাবদ্ধ করে রেখে পাশের একটি দোকানে গিয়েছিলেন। কিছুক্ষণ পর ফিরে দেখেন মোটরসাইকেলটি নেই। এ ঘটনায় তিনি খানসামা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। খানসামা থানার ওসি কৃষ্ণ সরকার বলেন, মোটরসাইকেল উদ্ধার ও ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে।