প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়া থেকে গতকাল মঙ্গলবার রাতে ইয়াবা পাচারকারী সন্দেহে কক্সবাজার-৪ (টেকনাফ-উখিয়া) আসনের সাংসদ আবদুর রহমান বদির স্ত্রী শাহিনা আক্তার সাকিসহ দুই নারীকে আটক করে পুলিশ। অবশ্য থানায় নেওয়ার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।
চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেনের ভাষ্যমতে, গতকাল রাত আটটার দিকে পৌর শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় ইয়াবা পাচারকারী সন্দেহে জনতা দুই নারীকে আটক করে। তাঁদের থানায় নেওয়ার পর নিশ্চিত পুলিশ হয়, ওই দুজনের একজন সাংসদ আবদুর রহমানের স্ত্রী। তিনি বলেন, তাঁদের কাছে ইয়াবা বড়ি বা কোনো ধরনের মাদক না পাওয়ায় রাত নয়টায় ছেড়ে দেওয়া হয়।
এসআই শাহাদাত হোসেন দাবি করেন, জনতার রোষানল থেকে বাঁচাতেই তাঁদের থানায় নিয়ে আসা হয়।