সাংসদ বাদলের শোবারঘরে ককটেল হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মঈন উদ্দীন খান বাদল। ফাইল ছবি
মঈন উদ্দীন খান বাদল। ফাইল ছবি

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতা ও চট্টগ্রাম-৮ আসনের সাংসদ মঈন উদ্দীন খান বাদলের গ্রামের বাড়ির শোবারঘর লক্ষ্য করে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে জেলার বোয়ালখালী উপজেলার সরোয়াতলী গ্রামে এ ঘটনা ঘটে।
বাদলের ছোট ভাই মনির উদ্দিন খানের ভাষ্য, দুর্বৃত্তরা গতকাল রাতে ভাইয়ার (বাদলের) শোবারঘর লক্ষ্য করে ককটেল ছোড়ে। ককটেলটি বিস্ফোরিত হলে ওই কক্ষের দেয়াল ক্ষতিগ্রস্ত হয়। এ সময় কক্ষে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
ঘটনার পর আজ মঙ্গলবার সকালে বোয়ালখালী উপজলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার নুরুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান জানান, হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।