সাংসদ মিজানুরকে দুদকে জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংসদ মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদ করে দুদক। প্রথম আলো ফাইল ছবি।
সাংসদ মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদ করে দুদক। প্রথম আলো ফাইল ছবি।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে খুলনা-২ আসনের সরকারদলীয় সাংসদ মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সকাল সাড়ে ১০টা থেকে সংস্থাটির উপপরিচালক ও অভিযোগের অনুসন্ধান কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন।

৪ এপ্রিল মুহাম্মদ মিজানুর রহমানকে তলব করে দুদক।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আওয়ামী লীগের এই সাংসদের বিরুদ্ধে গত ৭ মার্চ অনুসন্ধান শুরু করে দুদক।

যে অভিযোগের ওপর ভিত্তি করে মিজানুর রহমানের বিরুদ্ধে অনুসন্ধান চলছে, তার মধ্যে মাদক ব্যবসার অভিযোগটি প্রধান। এ ছাড়া খুলনা সিটি করপোরেশন ও অন্যান্য সরকারি অফিসের ঠিকাদারি কাজ নিজ পরিবারের সদস্যদের নামে নিয়ে বাকি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে দুদকে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে এই সাংসদ বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন বলে দুদকে অভিযোগ রয়েছে।