সাংসদ রাব্বানীর বাড়ির অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সরকারদলীয় সাংসদ গোলাম রাব্বানীর বাড়িতে একটি অবৈধ বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
গতকাল বুধবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির একজন প্রকৌশলীর নেতৃত্বে একটি দল সংযোগটি বিচ্ছিন্ন করে। এক মাসের বেশি সময় ধরে ওই সংযোগটি ব্যবহার করা হচ্ছিল বলে অভিযোগ সমিতির মহাব্যবস্থাপক হাসান শাহনেওয়াজের।
হাসান শাহনেওয়াজ আরও জানান, ওই সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি অবৈধ সংযোগের কিছু নমুনাও সংগ্রহ করা হয়েছে।
এই বিষয়ে জানতে গোলাম রাব্বানীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।