সাংস্কৃতিক কর্মীর ওপর হামলা: ছাত্রলীগ নেতা বহিষ্কার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি বাসুদেব রায়ের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেনকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সজীব রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসম্পাদক।
আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান বহিষ্কারের এ কথা জানান। তিনি বলেন, ‘উপাচার্যের বিশেষ ক্ষমতাবলে সাংস্কৃতিক কর্মীর ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা সাদ্দামকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
গত ৯ জুন সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম মার্কেটে গণশিল্পী সংস্থার কার্যালয়ে বাসুদেবকে পিটিয়ে পা ভেঙে দেয় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা সাদ্দাম ও তাঁর সহযোগীরা। ঘটনার পর থেকেই সাংস্কৃতিক জোটের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন, অবস্থান কর্মসূচি, গণ-অনশন পালন করে এ ঘটনার প্রতিবাদের জানিয়ে আসছিলেন।