সাইকেল আরোহীকে কুপিয়ে জখম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে সুজন আলী নামের এক সাইকেল আরোহীর পিঠে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। নগরে গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। পরে সুজনকে উদ্ধার করে পুলিশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
পুলিশ জানায়, সুজনের (২৫) বাড়ি নগরের কেদুর মোড়ে। তিনি নগরের নিউমার্কেটের মুন অপটিক্যাল নামের চশমার একটি দোকানে কাজ করেন। তিনি শুক্রবার রাত ১০টার দিকে কর্মস্থল থেকে বাইসাইকেলে বাসায় ফিরছিলেন। নগরের আলুপট্টি ও বোসপাড়ার মাঝামাঝি এলাকায় একটি মোটরসাইকেল থেকে এক দুর্বৃত্ত সুজনের পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে চলে যায়। এরপর গুরুতর আহত সুজন খানিকটা সামনে গিয়ে সাইকেলসহ পড়ে যান। টহল পুলিশের একটি দল তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।