সাইকেল নিয়ে সংঘর্ষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকায় গতকাল মঙ্গলবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে।
গুলির শব্দে পাইকপাড়া এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানপাট বন্ধ করে লোকজন নিরাপদ আশ্রয়ে চলে যায়। এলাকাবাসী জানান, সম্প্রতি শহরের বাবুরাইল এলাকায় একটি বাইসাইকেল চুরির ঘটনা ঘটে। এ ঘটনার জন্য পাইকপাড়া এলাকার জাহাঙ্গীর ও তাঁর সমর্থকদের দায়ী করেন বাবুরাইল এলাকার সোহাগ ও তাঁর সমর্থকেরা। এ নিয়ে গতকাল বিকেলে পাইকপাড়ার তাঁতীপাড়া এলাকায় সোহাগের সমর্থকদের সঙ্গে জাহাঙ্গীরের সমর্থকদের প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষ আগ্নেয়াস্ত্র ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওই সময় গুলিবিনিময়ের ঘটনা ঘটে। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি। ফতুল্লা মডেল থানার ওসি আসাদুজ্জামান খান বলেন, সংঘর্ষ বা গুলিবিনিময়ের কোনো খবর তাঁরা পাননি।