সাক্ষী না আসায় সাক্ষ্য গ্রহণ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সন্ত্রাসী নাছির উদ্দিন ওরফে শিবির নাছিরের বিরুদ্ধে দায়ের হওয়া একটি হত্যা মামলায় সাক্ষী না আসায় সাক্ষ্য গ্রহণ হয়নি।

গতকাল সোমবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদের আদালতে দিন ধার্য ছিল। পরে আদালত আজ মঙ্গলবার পরবর্তী সাক্ষীর জন্য দিন ধার্য রাখেন।

চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট আইয়ুব খান প্রথম আলোকে জানান, পুলিশ সাক্ষীকে হাজির করতে না পারায় সাক্ষ্য গ্রহণ হয়নি।