সাগর থেকে উদ্ধারকৃতদের চট্টগ্রাম আনা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালয়েশিয়ায় পাচারের সময় কক্সবাজারের সেন্ট মার্টিনের অদূরে বঙ্গোপসাগর থেকে উদ্ধার করা ৬২৫ জন যাত্রীকে চট্টগ্রামে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে মিয়ানমারের ১১ জন পাচারকারী ও দুজন বাংলাদেশি দালাল রয়েছে। ছবি: প্রথম আলো

সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের সময় কক্সবাজারের সেন্ট মার্টিনের অদূরে বঙ্গোপসাগর থেকে উদ্ধার করা ৬২৫ জনকে চট্টগ্রামে নিয়ে আসা হয়েছে। যাত্রী বহনকারী ট্রলার ও নৌবাহিনীর জাহাজ দুর্জয় আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় নৌবাহিনীর রেডি রেসপন্স বার্থ এলাকায় ভিড়েছে।
নৌবাহিনীর কর্মকর্তারা জানান, গতকাল সোমবার দুপুরে দিকে জাহাজ দুর্জয় সমুদ্রে টহল দেওয়ার সময় সেন্ট মার্টিনের অদূরে মিয়ানমারের একটি অবৈধ ট্রলার আটক করে। ট্রলারটিতে তল্লাশি চালিয়ে ৫৫৫ জন পুরুষ, ৩১ জন নারী ও ২৬টি শিশু উদ্ধার করা হয়। আটক হওয়া লোকজনের মধ্যে মিয়ানমারের ১১ জন পাচারকারী ও দুজন বাংলাদেশি দালাল রয়েছে।
কর্মকর্তাদের ধারণা, আটক হওয়া যাত্রীদের মধ্যে ৯০ শতাংশ বাংলাদেশি ও ১০ শতাংশ মিয়ানমারের নাগরিক।
আরও জানতে পড়ুন....