সাগরে নৌকা থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের জলসীমার অদূরে সাগর থেকে গত শুক্রবার গভীর রাতে ৩০ হাজার ইয়াবা বড়িসহ একটি নৌকা আটক করেছেন নৌবাহিনীর চোরাচালান প্রতিরোধ দলের সদস্যরা। তবে এ সময় চোরাচালান চক্রের কাউকে গ্রেপ্তার করতে পারেননি নৌবাহিনীর সদস্যরা। অভিযানে নেতৃত্ব দেন নৌবাহিনীর চোরাচালান প্রতিরোধ দলের ভারপ্রাপ্ত কর্মকর্তা কমান্ডার আতিকুর রহমান।
নৌবাহিনীর মিডিয়া সেল থেকে জানানো হয়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে নৌবাহিনীর চোরাচালান প্রতিরোধ দলের সদস্যরা স্পিডবোটের সাহায্যে একটি ইঞ্জিনচালিত নৌকা ধাওয়া করেন। ধাওয়া খেয়ে তারা ইয়াবা বহনকারী ইঞ্জিনচালিত নৌকাটি তীরের কাছাকাছি রেখে পালিয়ে যায়। পরে নৌবাহিনীর সদস্যরা নৌকা থেকে এসব ইয়াবা বড়ি উদ্ধার করেন। এসব ইয়াবা বড়ির বাজারমূল্য আনুমানিক ১ কোটি ৬৫ লাখ টাকা।