সাগরে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের আনোয়ারার পারকি সৈকতে গোসল করার সময় ভেসে যাওয়া এক যুবকের লাশ গতকাল শনিবার উদ্ধার করা হয়েছে।
গত শুক্রবার গোসল করার সময় ভাটার টানে বঙ্গোপসাগরে ভেসে যান মোহাম্মদ শাহিন (২৮) নামের ওই ব্যক্তি। তাঁর বাড়ি চট্টগ্রাম নগরের বহদ্দারহাটের খাজা রোড এলাকায়।
বারশত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও চট্টগ্রাম সৈকত ব্যবস্থাপনা কমিটির সদস্য এম এ কাইয়ুম শাহ প্রথম আলোকে বলেন, ‘শাহিন নিখোঁজ হওয়ার পর আমি সৈকতের ব্যবসায়ীদের নিয়ে তাঁকে সাগরে খোঁজাখুঁজি শুরু করি। শনিবার বিকেলে শাহিনের লাশ পতেঙ্গা সৈকতের অদূরে পাওয়া যায়।’
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা করা হবে।