সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের জিয়াপুর গ্রামে গতকাল বৃহস্পতিবার র্যা ব ও পুলিশ ক্ষুদ্র নৃগোষ্ঠী পল্লিতে অভিযান চালিয়ে ৯০০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে। চোলাই মদ তৈরি ও বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত বানিয়া ওঁরাও (৩৫) নামের এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরে জয়পুরহাট র্যা ব-৫-এর সদস্যরা ও ক্ষেতলাল থানা-পুলিশ জিয়াপুর গ্রামে অভিযান চালায়। ক্ষেতলাল থানার ওসি মুনিরুল ইসলাম জানান, বানিয়া ওঁরাওকে গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।