সাজা পাওয়া আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পরিচয়পত্র জালিয়াতি মামলায় ১০ বছরের সাজা পাওয়া আসামি মাসুদুর রহমানকে গতকাল মঙ্গলবার গ্রেপ্তার করেছে পুলিশ। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মরুয়াদহ গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ২০০৭ সালে জাতীয় পরিচয়পত্র জালিয়াতির অভিযোগে র্যা ব সদস্যরা ঢাকায় মাসুদুরকে গ্রেপ্তার করে। পরে তার বিরুদ্ধে ঢাকার সহকারী সিএমএম আদালত-৩-এ মামলা করে র্যা ব। মামলা চলাকালে জামিনে­ মুক্ত হয়ে মাসুদুর আত্মগোপন করে। ২০১২ সালে অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই আদালত তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, মাসুদুর সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে দীর্ঘদিন ঢাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে গোপনে কাজ করে আসছিলেন। এবার ঈদে তিনি বাড়িতে এলে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।