সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া থেকে ডাকাতির মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার ভোরবাজার এলাকা থেকে মো. জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি উপজেলার খাগরিয়া ইউনিয়নের চরখাগরিয়া গ্রামে। সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. ফজলুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গত বছর ডাকাতির মামলায় তাঁর দুই বছরের সাজা হয়। তাঁর বিরুদ্ধে সাতকানিয়া, চন্দনাইশ ও বান্দরবান থানায় ডাকাতি ও চুরির অভিযোগে মামলা রয়েছে।