সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি সামছ উদ্দিনকে (৪৫) গতকাল দুপুরে গ্রেপ্তার করেছে পুলিশ। ধুনট থানার ওসি মিজানুর রহমান বলেন, সামছ উদ্দিনের বিরুদ্ধে ধামাচামা গ্রামের শাহ আলম ২০০৭ সালে বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে ৯০ হাজার টাকা প্রতারণার অভিযোগে মামলা করেন। ওই মামলায় ২০১৫ সালের ৩ নভেম্বর আদালতের বিচারক আসামি সামছ উদ্দিনকে দুই বছরের কারাদণ্ডাদেশ দেন। রায়ের পর থেকে সামছ উদ্দিন পলাতক ছিলেন। গতকাল দুপুরের দিকে পুলিশ তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। থানাহাজতে গ্রেপ্তার সামছ উদ্দিন বলেন, তিনি ১৪ বছর ধরে বিদেশে ছিলেন।