সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে হত্যা মামলার সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম মো. ফোরকান। গতকাল সোমবার নগরের রুবি গেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। বায়েজিদ বোস্তামী থানার পরিদর্শক (তদন্ত) মো. মঈন উদ্দিন প্রথম আলোকে বলেন, ১৯৯৮ সালের ১২ জুন তুচ্ছ ঘটনার জেরে হাটহাজারী উপজেলার গুমানমর্দন এলাকায় সাইফুল ইসলাম চৌধুরী নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় করা মামলায় গত বছরের ২৬ সেপ্টেম্বর আদালত ফোরকানসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। বাকি তিন আসামি গ্রেপ্তার হলেও ঘটনার পর থেকে পলাতক ছিলেন ফোরকান। গতকাল তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।