সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে গত বুধবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি বেল্লাল হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সাতপোয়া ইউনিয়নের বাঘমারা গ্রামের খোরশেদ আলমের ছেলে বেল্লাল হোসেনের বিরুদ্ধে আদালতে চারটি প্রতারণার মামলা রয়েছে। ২০০৯ সালের মামলায় আদালত প্রতারণার অপরাধে তাঁকে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন। ২০১২ সালে আদালত প্রতারণার অপরাধে আড়াই বছরের সাজা দেন। সাজার পর থেকে বেল্লাল পলাতক ছিলেন। আরও দুটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গত বুধবার রাতে পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে বেল্লাল হোসেনকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করেছে।