সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলায় আবদুল জব্বার নামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে উপজেলার তেলিহাটি এলাকার একটি জঙ্গলে অভিযান চালিয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। গতকাল তাঁকে আদালতের মাধ্যমে গাজীপুর কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ওই জঙ্গলে অভিযান চালিয়ে আবদুল জব্বারকে গ্রেপ্তার করা হয়। জব্বার উপজেলার কাওরাইদ ইউনিয়নের বিদায় এলাকার জং বাহাদুরের ছেলে। থানার ওসি মহসিন-উল কাদির জানান, দীর্ঘদিন থেকে তিনি পলাতক ছিলেন।