সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গফরগাঁও থানার পুলিশ গত বৃহস্পতিবার বিকেলে মো. সাইফুল ইসলাম নামে সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে। তিনি উপজেলার চরমছলন্দ গ্রামের মো. আতাব আলীর ছেলে। গফরগাঁও থানা সূত্রে জানা যায়, ছয় মাস আগে একটি প্রতারণা মামলায় আদালত সাইফুলকে দুই বছরের কারাদণ্ড দেন। কিন্তু আদালতে আত্মসমর্পণ না করে তিনি ফেরার থাকায় আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু ওবায়দা বলেন, সাইফুলের বিরুদ্ধে আরও কয়েকটি প্রতারণার মামলা রয়েছে। পুলিশ তাঁকে খুঁজছিল। গতকাল গোপন সূত্রে খবর পেয়ে তাঁকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।