সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির কাউখালী থেকে মো. কামাল উদ্দিন নামের ১০ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীলু কুমার বড়ুয়া জানান, গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার কলমপতি ইউনিয়নের দুর্গম মাঝের পাড়া পাহাড়ে অভিযান চালিয়ে কামাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তিনি সেখানে আত্মগোপন করে হেরোইন ও ইয়াবা পাচার করে আসছিলেন। ওসি জানান, মাদক চোরাচালানের মামলায় ১০ বছরের সাজা হয়েছিল কামাল উদ্দিনের।