প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক কাউন্সিলর লুৎফর রহমান বিশ্বাসকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার গুয়াখোলা গ্রামের একটি চায়ের দোকান থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তিনি একটি প্রতারণা মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি। অভয়নগর থানার এএসআই শেখ ইলিয়াছ হোসেন জানান, লুৎফর এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত। তিনি পলাতক ছিলেন।