সাজাপ্রাপ্ত স্বামীকে ধরিয়ে দিলেন স্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের মনিরামপুর উপজেলায় সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম আবদুল মান্নান (৫০)। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে মনিরামপুর উপজেলা ভূমি অফিসের সামনে থেকে তাঁর স্ত্রী ও মেয়ের সহযোগিতায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। আবদুল মান্নান মনিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের মাহমুদকাটি গ্রামের আবদুল খালেকের ছেলে। তিনি একটি চেক জালিয়াতি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত। আবদুল মান্নানের স্ত্রী রহিমা বেগম জানান, ব্যবসা ছাড়ার পর স্থানীয় মাদক কারবারিদের সঙ্গে জড়িয়ে পড়েন মান্নান। এতে তিনি অনেক সম্পদ নষ্ট করেন। গত বৃহস্পতিবার রাতে তিনি হঠাৎ বাড়ি এসে তাঁকে (স্ত্রী রহিমা) ৩০ হাজার টাকা দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। টাকা দিতে না পারায় পরিবারের সদস্যদের মারধর করেন।