সাটুরিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় এক স্কুলছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ছাত্রীর মা গত বৃহস্পতিবার মামুন হোসেন (২২) নামের এক যুবকের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই ছাত্রী চতুর্থ শ্রেণিতে পড়ে। মেয়েটির এক প্রতিবেশীর বাড়িতে যাতায়াত করত টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মহেরা গ্রামের মামুন হোসেন (২২)। গত বুধবার বিকেলে মামুন ওই প্রতিবেশীর বাড়িতে বেড়াতে আসেন। রাত আটটার দিকে ওই ছাত্রী শারীরবৃত্তীয় কাজে ঘরের বাইরে বের হয়। এ সময় ওত পেতে থাকা মামুন মেয়েটিকে পাশের লেবুবাগানে নিয়ে ধর্ষণ করেন। মেয়েটির চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এলে মামুন পালিয়ে যান। পরে মেয়েটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মেয়েটির মা বলেন, প্রায়ই ওই প্রতিবেশীর বাড়িতে বেড়াতে আসতেন মামুন। এর আগে কয়েকবার তাঁর মেয়েকে মামুন কুপ্রস্তাবও দেন। থানার এসআই মনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় ওই স্কুলছাত্রীর মায়ের করা মামলায় মামুনকে গ্রেপ্তার করা হয়েছে।