সাড়ে আট কেজি সোনা উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল শুক্রবার দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে প্রায় সাড়ে আট কেজি সোনা উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। ওই যাত্রীকে আটক করা হয়েছে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সূত্র জানায়, বেলা পৌনে ১১টার দিকে দুবাই থেকে ঢাকায় আসেন মোহাম্মদ আজিম উদ্দিন (২৫)। তিনি বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় শুল্ক গোয়েন্দারা তাঁকে তল্লাশি করেন। এ সময় তাঁর কোমরে লুকানো থাকা ৭২টি সোনার বার উদ্ধার করা হয়। এসব বারে মোট আট কেজি ৪০০ গ্রাম সোনা রয়েছে। তাঁর বাড়ি ফেনীতে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান জানান, উদ্ধার করা সোনার বাজারমূল্য চার কোটি ২০ লাখ টাকা।