সাড়ে আট লাখ টাকা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারায় সাড়ে আট লাখ টাকা উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত একটার সময় উপজেলার বটতলী রুস্তমহাট থেকে এ টাকা উদ্ধার করে পুলিশ। টাকাগুলো একটি বস্তার ভেতরে ১০টি বান্ডিলে ছিল। আনোয়ারা থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম জানান, টাকাগুলো জব্দ শেষে নাম্বারিং করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আবদুল লতিফ জানান, টাকা উদ্ধারের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি