প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদী সদর উপজেলায় গতকাল শনিবার তিনটি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাতটি কেন্দ্রে ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। সদর উপজেলার ১৪টি ইউপির মধ্যে ১২টিতে গতকাল ভোট গ্রহণ করা হয়।
ভোট স্থগিত হওয়া কেন্দ্রগুলো হলো চিনিশপুর ইউপির দগরিয়া মদিনাতুন উলুম মাদ্রাসা, পুরানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, টিএন রেডিয়েন কিন্ডারগার্টেন, কাঁঠালিয়া ইউপির খড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢৌকাদি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাইকারচর ইউপির বটেরকান্দি ফোরকানিয়া মাদ্রাসা।
সংশ্লিষ্ট ভোটকেন্দ্রগুলোতে গিয়ে স্থানীয় লোকজন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, এসব কেন্দ্রে জাল ভোট, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের লোকজনের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।