প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় গতকাল শনিবার জুয়া খেলার দায়ে সাতজনকে চার দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম তামিম আল-ইয়ামীন এ দণ্ডাদেশ দেন। দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন পৌর বাজার এলাকার মো. মোস্তফা, বুলু দত্ত, মো. সেলিম ও সুজন মিয়া এবং জাহাঙ্গীরপুর গ্রামের জাহাঙ্গীর আলম, আবদুছ ছালাম ও জাহাঙ্গীর মিয়া। আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার গভীর রাতে পৌর বাজারে ওই ব্যক্তিরা জুয়া খেলছিলেন। এ সময় পুলিশ তাঁদের আটক করে থানায় নিয়ে আসে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁদের সাজা দেওয়া হয়।