সাত জেলে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের পুষ্পকাটি টহল ফাঁড়ির মান্দারবাড়িয়া অভয়ারণ্য এলাকা থেকে সাত জেলেকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কালিঞ্চি গ্রামের আবুল কাশেম (৩৪), সাদেক আলী (৪৫), আকবর ঢালী (৪২), আবদুস সবুর (৩৭), আবদুল খালেক গাজী (৩২), হাবিবুর রহমান (৪৫) ও গোলাম কাগুজী (৩৫)।

এ ব্যাপারে জানতে চাইলে পুষ্পকাটি টহল ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আজিজার রহমান বলেন, ওই দিন সন্ধ্যার দিকে স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা ওই সাত জেলেকে আটক করেন। অভয়ারণ্য এলাকায় প্রবেশ এবং সেখান থেকে কাঁকড়া শিকারের অভিযোগে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।