সাত ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার সদর উপজেলায় ডাকাতি করতে যাওয়ার পথে গত রোববার অস্ত্রসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাত সোয়া ১১টার দিকে সদর উপজেলার বড়হাট এলাকা থেকে একটি দেশীয় পাইপগান, সাতটি কার্তুজ, ছয়টি দা, একটি গ্রিল কাটার যন্ত্র, দুটি চাকুসহ ডাকাত দলের সদস্য শ্রীমঙ্গলের জমির হোসেন, ইকবাল হোসেন, জিলু মিয়া, সাকির মিয়া ও কুলাউড়ার ফারুক মিয়া, মুকুল মিয়া এবং কুমিল্লার লাকসামের শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশের সঙ্গে ডাকাতদের সংঘর্ষে সদর মডেল থানার ওসি আবদুছ ছালেক, এসআই আবুল হাসেমসহ পুলিশের চার সদস্য ও এক ডাকাত আহত হন। ওসি জানান, গ্রেপ্তার হওয়া ডাকাতদের বিরুদ্ধে মামলা হয়েছে।