প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতির মালামালসহ সাত ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ডাকাতেরা হলো উপজেলার উচিতপুরা এলাকার মনির (৩২), মরদাসাদী এলাকার আল আমিন (২৭), জাঙ্গালিয়া পশ্চিমপাড়া এলাকার হাছান (৩২), আতাদী সিতারামকান্দী এলাকার আবুল হোসেন ওরফে টাওয়ার সুমন (২৮), নোয়াপাড়া এলাকার দেলোয়ার হোসেন (২৪), সিংহদী এলাকার তাজুল ইসলাম (২৬) ও নরসিংদী সদর থানার উত্তর ব্যাপারীপাড়া এলাকার ইয়াছিন (২০)।