প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যাত্রাবাড়ী ও শাহজাহানপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ সাত ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অনলাইন নিউজ পোর্টাল ডিএমপি নিউজে বলা হয়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে পশ্চিম যাত্রাবাড়ী এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় চারজনকে গ্রেপ্তার করে যাত্রাবাড়ী থানার পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. বাবু ওরফে বাবুনী, মো. রুবেল, মো. মানিক ও শিফাত হাসান। গ্রেপ্তারের পর তাঁদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি চাপাতি ও একটি ছোরা উদ্ধার করা হয়।
ডিএমপি নিউজে আরও বলা হয়, বুধবার দিবাগত রাতে তিনজনকে গ্রেপ্তার করে শাহজাহানপুর থানার পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. জসিম, শাওন গাজী ও পারভেজ। তাঁদের কাছ থেকে দুটি চাপাতি, দুটি ছোরা ও দুটি রড উদ্ধার করা হয়।