সাত দিন ধরে নরসুন্দর নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার লাক্সারি হোটেলসংলগ্ন শুক্লা সেলুনের কর্মচারী মানবচন্দ্র শীল (২২) সাত দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ব্যাপারে তাঁর মা নিশা রানী শীল গত মঙ্গলবার ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
মানবচন্দ্র শীল পূর্ব গোয়ালচামট এলাকার মৃত বীরেন শীলের একমাত্র ছেলে। তাঁকে না পেয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তাঁর মা।
জিডিতে বলা হয়েছে, মানবচন্দ্র শীল ১৬ জুলাই বুধবার বাড়ি থেকে দুপুরের খাবার খেয়ে দোকানের উদ্দেশে রওনা হন। এর পর থেকে তিনি নিখোঁজ আছেন। তাঁর ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ আছে। এরপর বিভিন্ন স্থানে খোঁজ করে তাঁর সন্ধান পাওয়া যায়নি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহসিনুল হক জানান, নিখোঁজ মানবচন্দ্র শীলের সন্ধানে দেশের সব থানায় বার্তা পাঠানো হয়েছে।