দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
সাত দিনের মধ্যে অনুসন্ধান প্রতিবেদন দেওয়ার নির্দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাত দিনের মধ্যে পুলিশের দুই জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শেষ করার নির্দেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুই বছরের বেশি সময় পার হয়ে গেলেও এ বিষয়ে অনুসন্ধান শেষ হয়নি। গতকাল সোমবার কমিশন এ বিষয়ে সংশ্লিষ্ট অনুসন্ধান কর্মকর্তাকে নির্দেশ দেয় বলে দুদক সূত্র জানিয়েছে।
সূত্রটি জানায়, এই দুই কর্মকর্তা হলেন অবসরপ্রাপ্ত সহকারী মহাপুলিশ পরিদর্শক নূরুল আনোয়ার ও জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার শেখ জয়নুদ্দিন।
এ দিকে জালিয়াতির মাধ্যমে প্রায় ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাধারণ বিমা করপোরেশনের পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। গতকাল মতিঝিল থানায় দুদকের সহকারী পরিচালক ফজলুল হক মামলাটি করেন।