সাত দোকানে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়ার বাজালিয়া বাসস্ট্যান্ড ও কেরানীহাটে পাঁচটি মুঠোফোনের দোকানসহ সাতটি দোকানে চুরি হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে বাজালিয়া বাসস্ট্যান্ডের মনসুর প্লাজা ও কেরানীহাটের নিউমার্কেটে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় বাসিন্দারা মো. ইমরান নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার বলেন, দোকান চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দারা ইমরান নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির ঘটনায় জড়িত থাকার কথা ওই যুবক স্বীকার করেছেন।