সাত নারী ছিনতাইকারী আটক!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে এক নারীর গলার স্বর্ণের চেইন ছিনতাইয়ের সময় লেগুনায় যাত্রীবেশে থাকা সাত নারী ছিনতাইকারীকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আজ শুক্রবার গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে ।
জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম বলেন, গাজীপুরের কাপাসিয়া থেকে চান্দনা চৌরাস্তাগামী একটি লেগুনা রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় পৌঁছালে ওই সাত নারী তাতে ওঠেন। লেগুনাটি কিছু দূর যাওয়ার পর ওই নারীরা লেগুনার যাত্রী আরেক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেন। ওই নারী চিৎকার শুরু করলে চালক লেগুনা থামান। এ সময় আশপাশের লোকজন জড়ো হয়ে ওই সাত নারীকে ধরে ফেলেন। ওই নারীদের কাছ থেকে ছিনতাই করা চেইনটিও উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছিনতাইয়ের অভিযোগে ওই সাত নারীকে আটক করে।