সাত বছরের ছাত্রী ধর্ষণের শিকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের একটি গ্রামে সাত বছরের এক মাদ্রাসাছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শনিবার দুপুরে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে এক যুবকের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা করেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার একটি গ্রামে গত শুক্রবার রাতে ওই ছাত্রী বাড়ির আঙিনায় খেলা করছিল। এ সময় পাশের বাড়ির যুবক চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে টিনের ঘরে একটি কক্ষে নিয়ে ধর্ষণ করেন। এ সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে যুবক পালিয়ে যান। পরে রক্তাক্ত অবস্থায় মেয়েটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়।