সাত মাদকসেবী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে মাদকবিরোধী অভিযানে গত বৃহস্পতিবার রাতে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার খামারকান্দি ও জয়নগর গ্রামে দুটি খেতের সেচ মেশিন ঘরে পুলিশ এই অভিযান চালায়। গতকাল শুক্রবার তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন খামারকান্দি গ্রামের আলী আসাদ (৩৫) ও আবু সাঈদ (২২, জয়নগর গ্রামের মঞ্জুর রহমান (৩৫), লুৎফর রহমান (৩৫), আবদুর রহিম (২৮), জহুরুল ইসলাম (৩৬) ও গোলাম হোসেন (৩৫)। শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) রাজু কামাল দাবি করেন, খামারকান্দি ও জয়নগর গ্রামের দুটি সেচ মেশিন ঘরে মাদক সেবনকালে তাঁদের আটক করা হয়।