সাত মাদকসেবীর সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক সেবনের দায়ে কেরানীগঞ্জে চার যুবককে দুই হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কেরানীগঞ্জ সার্কেল নির্বাহী ম্যাজিস্ট্রেট মাদক সেবনের অভিযোগে আরও তিন যুবককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন। জানা গেছে, ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ কেরানীগঞ্জের বিভিন্ন এলাকা থেকে মো. জাকির হোসেন (৪২), স্বপন সরকার (২৮), মো. রনি (৩০) ও রিন্টু (৩২) নামের চার যুবককে আটক করে। গতকাল রোববার বেলা দেড়টার দিকে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার সরকার প্রত্যেককে দুই হাজার টাকা করে জরিমানা করেন। এ ছাড়া কেরানীগঞ্জে গাঁজা সেবনের দায়ে তিন যুবকের প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মো. হিমেল (২০), মো. রাজ্জাক (২৮) ও মো. মিঠু (২০)।