সাতকানিয়ায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি রমজান আলী মো. সাইফুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত আটটার দিকে ঢেমশা ইউনিয়নের মাইজপাড়ার নিজ বাড়ির সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্র জানায়, গত এপ্রিল মাসে একটি সালিসি বৈঠকে ঢেমশা ইউনিয়নের বাসিন্দা আইনজীবী অপূর্ব চরণ দাশকে মারধর করার অভিযোগে করা মামলায় রমজান আলীকে গ্রেপ্তার করা হয়েছে।
সাতকানিয়া থানার ওসি মো. ফরিদ উদ্দিন খন্দকার বলেন, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।