সাতকানিয়ায় জামায়াত নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির কামাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার আজিমপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা আবদুর রহিম নামে শিবিরের এক কর্মীকেও গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, কামালের বিরুদ্ধে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে ২০১৪ সালের ৫ জানুয়ারি পর্যন্ত সহিংসতা এবং হত্যায় জড়িত থাকার অভিযোগে ১৫টি মামলা রয়েছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন প্রথম আলোকে বলেন, কামাল হোসেনের বিরুদ্ধে তিনটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।